
বাবলু শেখ রাজবাড়ীঃ
রাজবাড়ীতে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে
গত -১৮/০৭/২০২৪ আনুমানিক বিকাল ৩:৪০ মিনিটের সময় রাজবাডীর বড়পুল চত্ত্বরে এজাহারে উল্লেখিত আসামী ও অজ্ঞাতনামা আসামীরা পূর্ব পরিকল্পনা মাফিক বে-আইনি ভাবে বোমা, আগ্নেয়আস্ত্র, রামদা, চাপাতি, লোহার রড, বাশের লাঠি বিভিন্ন গাছের ডালসহ মারাত্মক অস্ত্রসস্ত্র নিয়ে অতর্কিতভাবে চতুর্দিক হইতে আন্দোলনকারীদের ঘিরেধরে। এজাহার নামীয় ০২নম্বর আসামী কাজী কেরামত আলী ও ১নং নম্বর আসামী কাজী ইরাদত আলীর নির্দেশে এজাহার নামীয আসামীরা তাদের সঙ্গে আনা বোমা আন্দোলন কারীদের হত্যার উদ্দ্যেশে নিক্ষেপ করে। আসামীদের ছোরা বোমা বিস্ফোরনে আন্দোলনকারীরা দিক- বিদ্বিক ছোটাছুটি করে এই সময় এজাহার নামীয় অন্যান্য আসামী সহ অজ্ঞাত নামা আসামীরা ছাত্র ছাত্রী ও তাহাদের অভিভাবক আন্দোলনে অংশগ্রহনকারীদের কে হত্যার উদ্দ্যেশে তাহাদের সঙ্গে আনা বোমা বিস্ফোরন ঘটায় এবং আমজনতাকে লক্ষ্যে করে কতিপয় আসামী আগ্নেয় অস্ত্র উচিয়ে গুলি করতে করতে ত্রাস সৃষ্টি করে এবং আসামীরা আন্দোলনকারীদের বে-ধরক মারপিঠ করে গুরুতর জখম করে। আসামীরা জখমীদের রাজবাড়ী সদর হাসাপাতাল সহ কোথাও কোনো চিকিৎসা নিতে দেয়নি। আসামীরা একটি যোক্তিক আন্দোলনকে নিদ্বয়, নিষ্ঠুর ভাবে দমনের চেষ্টা করে এবং মিথ্যা মামলা দিয়ে বৈষম বিরোধী ছাত্র আন্দোলনকে বানচালের হীনো চেস্টা করে। আসামীদের আক্রমনে আহত হয় ১নং সোনিয়া আক্তার স্মৃতি ২নং নুরুননবী ৩নং আশিক ইসলাম অভি ৪নং রাজিব মোল্লা ৫নং মেহেরাব ৬নং আলতাফ মাহমুদ সাগর ৭নং উৎস্য সরকার ৮নং রিয়াজ সহ অসংখ্যা আন্দোলনকারীদের। আসামীরা নিরস্ত্র আন্দোলনকারীদের উপর বে-আইনি জনতাবদ্ধে একই উদ্দেশ্য সাধনকল্পে হত্যার নির্দেশ দিয়ে, হত্যার উদ্দেশ্য বোমা বিস্ফোরন ঘটিয়ে, দেশীয় আগ্নেয় অস্ত্রসস্ত্র দিয়ে আন্দোলনকারীদের শরীরের বিভিন্ন স্থানে মারপিট করে গুরুতর জখম করে।
পরবর্তীতে উক্ত বিষয়ে বৈষম্য বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থী রাজিব মোল্লা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় ১৭০ জনের নাম উল্লেখ করে ৩০০জনের অজ্ঞাত আসামী করে একটি মামলা দায়ের করে, থানার ,এফআইআর নং-১৪, তারিখ- ৩০ আগস্ট, ২০২৪; জি আর নং-৩৩২, তারিখ- ৩০ আগস্ট,২০২৪ রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ ওসি মাহমুদুর রহমানের নির্দেশক্রমে এসআই মোঃ মিকাইল হোসেন সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে ২১এপ্রিল ২০২৫ তারিখে রাজবাড়ী সদর থানাধীন অঙ্কুর স্কুলেল সামনে হইতে উক্ত মামলার ঘটনার সহিত জড়িত তদন্তে প্রাপ্ত আসামী রাজবাড়ী জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সোহাগ(৪৫)কে গ্রেফতার করে রাজবাড়ী সদর থানা পুলিশ , মোঃ সাইফুল ইসলাম সোহাগ দক্ষিণ ভবানীপুর,এর বাসিন্দা সদর জেলা-রাজবাড়ী । সদর থানা অফিসার ইনচার্জ ওসি মাহমুদুর রহমান জানান গ্রেফতারকৃত আসামীকে যথাযথ প্রক্রিয়ায় রাজবাড়ী বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.