স্টাফ রিপোর্টার
মোঃ জাহিদুর রহিম মোল্লা :
রাজবাড়ী শহরের সজ্জনকান্দা বড়পুল এলাকায় অবস্থিত ডা. রতন ক্লিনিকে ফের ‘ভুল চিকিৎসায়’ শাহানা বেগম (২৭) নামের এক সিজারিয়ান রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। বিষয়টি ধামাচাপা দিতে রোগীর পরিবারকে ক্লিনিক কর্তৃপক্ষ ৪ লাখ টাকা দিয়েছে বলে জানা গেছে।
বুধবার (২৩ এপ্রিল) রাত ৮টার দিকে ডা. রতন ক্লিনিকে শাহানা বেগমের সিজারিয়ান অপারেশন করেন ওই ক্লিনিকের মালিক ডা. রইসুল ইসলাম রতন। এরপর রোগীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হলে ক্লিনিক কর্তৃপক্ষ তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।
মৃত শাহানা বেগম রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বেথুলিয়া মুন্সিপাড়া গ্রামের সাঈদ সরদারের মেয়ে। তিনি পাবনার ঢালারচরের ওমর ফারুকের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা গেছে, শাহানা বেগম গর্ভবতী হলে শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি রামকান্তপুর ইউনিয়নের বেথুলিয়া মুন্সি পাড়ায় নিয়ে আসা হয়। গত মঙ্গলবার রাতে শাহানার প্রসব বেদনা উঠলে ওই দিন রাত সাড়ে ১২টার দিকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি করেন। কিন্তু শাহানা নরমালে বাচ্চা প্রসব করার অবস্থায় না থাকলে তাকে সদর হাসপাতাল থেকে যে কোনো একটি ক্লিনিকে নিয়ে সিজার করতে বলা হয়। পরে বুধবার সন্ধ্যার পর শাহানার পরিবারের লোকজন তাকে রাজবাড়ী শহরের বড়পুল ডা. রতন ক্লিনিকে নিয়ে যান। সেখানে ওই ক্লিনিকের মালিক ডা. রইসুল ইসলাম রতন নিজেই শাহানাকে সিজারিয়ান অপারেশন করেন। এ সময় সহকারী সার্জন হিসেবে ছিলেন ডা. রাবেয়া আক্তার তামান্না এবং অ্যানেসথেসিয়া করেন ডা. নিয়ামত উল্লাহ। সিজারের সময় অপারেশন থিয়েটারে ডিপ্লোমা সিস্টার রত্না ও ইবিকা উপস্থিত ছিলেন।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.