
মোঃ মনিরুজ্জামান তালুকদার।
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।
শনিবার (২৬এপ্রিল) লালুয়া ইউনিয়নের পশুরবুনিয়া সুইজ সংশ্লিষ্ট খালগুলোর ভিতরে অবৈধ দখলদারদের সতর্কতা করে ৪দিনের আল্টিমেটাম দিলেন লালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শওকত হোসেন তপন বিশ্বাস।
উচ্ছেদে অভিযানের প্রথম ধাপে তিনি বলেন, খাল হলো কৃষকের চাষাবাদের জন্য অতি জরুরি। এই খাল কেহ ব্যাক্তিগত ভাবে পুকুর,খাল বাধ দিয়ে,খালে বেড়া দিয়ে মাছ ধরার জন্য ব্যবহার করতে পারবে না। তাই সংশ্লিষ্ট খালগুলোতে যতপ্রকার দখলের প্রক্রিয়া আছে তাহা নিজ নিজ দায়িত্বে খাল উম্মুক্ত করে দিতে হবে। তিনি উপস্থিত কৃষকদের বলেন যদি খাল দখলদার ব্যাক্তি খাল উম্মুক্ত করতে কোনো প্রতিবন্ধকতা তৈরি করে তাহলে সকল কৃষকদের সাথে নিয়ে প্রশাসনের সহয়তায় খাল উম্মুক্ত করা হবে।
সর্বশেষ লালুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান প্যাদা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনার বিষয়টি দৃষ্টি আকর্ষণ করে বলেন,খাল দখলমুক্ত করার জন্য যদি কোনো ব্যাক্তি বাধার সৃষ্টি করে সে যেদলেরই হোক, যতো সম্পদের মালিক বা ক্ষমতার অধিকারী হোক কৃষকের চাষাবাদে প্রতিবন্ধকতা তৈরি করলে ছাড় দেওয়া হবে না। লালুয়া ইউনিয়ন বিএনপির নেতা কর্মী সবসময়ই নিপিড়ীত জনগণের এবং কৃষকের পাশে আছে থাকবে ইনশাআল্লাহ ।
খাল-বিল দখল করে যারা ঘুমাচ্ছেন তাদের সময় শেষ।বিএনপি এ-সব দখলদারের বিরুদ্ধে কৃষকদের পাশে থাকবে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.