
মোঃ আহাজ উদ্দীনঃ
সাতক্ষীরা প্রতিনিধিঃ
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের বাজার তদারকি টিম আজ রবিবার সদরের বাদামতলা বানিজ্যিক প্রতিষ্ঠান তদারকি ও জরিমানা আদায় করে। ভোক্তা অধিকার-সংরক্ষণ আইন'০৯ বাস্তবায়নে উক্ত বাজার পরিদর্শন করেন ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর। এসময় সাথে ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোঃ সাকিবুর রহমান বাবলা। সহযোগিতা করে জেলা পুলিশের ফোর্সের একটি চৌকস টিম। তদারকিকালে বাদামতলা বাজারের আরিফ স্টোরে কিছু পণ্যে মোড়ক ও আমদানি তথ্য নাথাকায় ৩৭ ধারায় ৮ হাজার, শামীম স্টোরে বিক্রয়ের উদ্দেশ্যে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় ৫১ ধারা ৪ হাজার ও মুকুল স্টোরে একই কারণে ২ হাজার টাকা মিলে মোট ১৪ টাকা জরিমানা আদায় করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়।
উল্লেখ্যঃ জনস্বার্থে এই তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.