মোঃ আরাফাত হোসেন:
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ঠিকাদার সমিতির নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী।
নব-নির্বাচিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জাহিদুর রহমান দিপু সরকার, সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মহসিন মোল্লা এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন কুদ্দুস মোল্লা। তাদের নেতৃত্বে সংগঠনটি আরও সুসংগঠিত ও কার্যকর হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট মহল।
অধিদপ্তরের চিফ ইন্জনিয়ার নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন এবং বলেন, "সরকারি প্রকল্প বাস্তবায়নে ঠিকাদার সমিতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবগঠিত কমিটি পেশাদারিত্ব ও স্বচ্ছতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করবে বলেই আমরা আশাবাদী।"
নবনির্বাচিত নেতারা সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, তারা সদস্যদের স্বার্থ রক্ষার পাশাপাশি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উন্নয়নেও সচেষ্ট থাকবেন।
এ সময় অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন এবং অনুষ্ঠানটি প্রাণবন্ত এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.