
ঠাকুরগাঁও প্রতিনিধি :
২৯ এপ্রিল — ঠাকুরগাঁওয়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিআরটিসি বাস ও বালু বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ১০টা ৩৮ মিনিটের দিকে ঠাকুরগাঁও থেকে দিনাজপুরগামী একটি বালু বোঝাই ট্রাক হাজীর মোড় এলাকায় পৌঁছালে হঠাৎ সামনের টায়ার বিস্ফোরিত হয়। এতে ট্রাকটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বিপরীত দিক থেকে আসা রংপুরগামী বিআরটিসি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে।
দুর্ঘটনার তীব্রতায় বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ট্রাকটির সামনের অংশও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে বাসের চালকসহ ১২ জন যাত্রী রয়েছেন, যাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের অন্ধকারে এবং রাস্তার বাঁকটিতে অতিরিক্ত বালুভর্তি ট্রাকটির গতি বেশি ছিল, যা দুর্ঘটনার একটি কারণ হতে পারে। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থেকে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছেন।
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান , “আহতদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর । দুইজনকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রয়োজনে তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজে রেফার করা হতে পারে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.