
স্টাফ রিপোর্টার:
উমর ফারুক
বড়াইগ্রাম, ১ মে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৫ উপলক্ষে বড়াইগ্রাম ও বনপাড়া পৌর শ্রমিক দলের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিটি বনপাড়া পৌরসভা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রায় চল্লিশটি গাড়ির বিশাল বহর নিয়ে নাটোরে কেন্দ্রীয় শ্রমিক সমাবেশে অংশগ্রহণ করা হয়।
আয়োজিত র্যালিতে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম শ্রমিক দলের আহ্বায়ক মুন্না খান ও সাধারণ সম্পাদক জালাল উদ্দিন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনপাড়া পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এ বি এম ইকবাল হোসেন (রাজু)।
উপস্থিত ছিলেন বনপাড়া পৌর যুবদলের সভাপতি (মিজান ),
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের নেতৃবৃন্দ, যাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ইকবাল হোসেন, সুজন, মিলন, কলেজ ছাত্রদলের সভাপতি আলামিন, বড়াইগ্রাম ছাত্রদলের অন্যতম নেতা রনি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।
পথসভায় বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং বর্তমান সরকারের শ্রমিক নীতির সমালোচনা করেন। পরে নাটোরে অনুষ্ঠিত বিশাল শ্রমিক সমাবেশে যোগদানের মধ্য দিয়ে দিবসটি সফলভাবে উদযাপন করেন নেতাকর্মীরা।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.