
ইকবাল হোসেন
ময়মনসিংহ প্রতিনিধিঃ
আজ মহান মে দিবস। দিবসটি উপলক্ষে সারাদেশের ন্যায় ময়মনসিংহের ত্রিশালেও র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা নির্মান শ্রমিকদল কর্মচারী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে একটি বনাঢ্য র্যালি ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিন শেষে গো হাটা মোরে এসে শেষ হয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ত্রিশাল উপজেলা নির্মান শ্রমিক দলের সভাপতি ফারুক মিয়া এর সভাপতিত্বে
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনতার প্রান প্রিয় নেতা, ত্রিশাল পৌরসভার সাবেক মেয়র আমিন সরকার,
উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক ছাত্র নেতা,ময়মনসিংহ বিজ্ঞ আইনজীবী সহকারী জজ কোট, ত্রিশাল টু ফুলবাড়িয়া রোডের যুগ্ম আহবায়ক সজিব মন্ডল মহরীত্রিশাল
এ সময় বক্তারা বলেন মে দিবসে শ্রমিকদের সংগ্রামের মধ্য দিয়ে শ্রমিকের মর্যাদা বিশ্বময় স্বীকৃতি লাভ করেন
শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামের অনুপ্রেরণার উৎস।অবহেলিত নারী শিশু নির্যাতিত অধিকার বঞ্চিত শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামে সর্বদাই শ্রমিকদের পাশে আছি, বিশ্বের সকল মেহনতী মানুষের জীবনমান আর সমৃদ্ধ হোক দেশের উন্নয়ন অগ্রযাত্রায়, মহান মে দিবসে এটাই সকল অঙ্গিকার জয় হোক সকল মেহনতি মানুষের
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.