পার্বতীপুর থেকে মোঃ মোক্তারুজ্জামান মোক্তার :
চলছে জল্পনা-কল্পনা আর বৃহৎ আন্দোলনের ডাক, চীনের প্রস্তাবিত বাংলাদেশে এক হাজার শয্যা বিশিষ্ট হাসপাতালটি হোক পার্বতীপুরেই নির্মিত জোর দাবী জানান উপজেলার নানা শ্রেণি-পেশার হাজারও মানুষ। ২৯ এপ্রিল বিকেল ৪টা ৩০ মিনিটে বেলাইচন্ডি ইউনিয়নের বাঘাচোড়া ক্যানেল বাজারে এক সংহতি সমাবেশ থেকে এ দাবি জানানো হয়েছে। এলাকাবাসী বেলাইচন্ডি ইউনিয়ন, জনকল্যাণ কমিটি বাঘাচোড়া ক্যানেল বাজার, বাঘাচোড়া ক্যানেল যুব সংঘ তিনটি ব্যানারে আয়োজিত এ সভায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী সংগঠন, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং ৩০টি গ্রামের প্রায় কয়েক হাজার নারী-পুরুষ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেয়। মানববন্ধনে বক্তারা বলেন, পার্বতীপুরে এক হাজার শয্যা বিশিষ্ট হাসপাতাল ও আনুষাঙ্গিক অবকাঠামো নির্মাণের যথেষ্ঠ জায়গা রয়েছে। বেলাইচন্ডি ইউনিয়নের দেবিডোবায় বাঘাচোড়া মৌজা জেল নং-২, ২১১৫ দাগে, ৫১ একর ৩১ শতক সরকারি খাস জমি রয়েছে। এ অঞ্চলে হাসপাতালটি নির্মিত হলে সাধারন মানুষ চিকিৎসাসেবা নিতে পারবে। ৭ কিলোমিটার দুরত্বে রয়েছে সৈয়দপুর বিমানবন্দর, পার্বতীপুর শহর থেকে ১০ কিলোমিটার দুরত্বে ক্যানেল বাজার দেবিডোবা আবাসন প্রকল্প। তাই এখানে এক হাজার শয্যা বিশিষ্ট হাসপাতালটি নির্মাণের জোর দাবী জানাচ্ছি। এ স্হানে হাসপাতাল নির্মাণে জন্য আগামীতে পার্বতীপুরে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেয়ার কথা জানান। সবার ঐক্যমতের ভিত্তিতে পরবর্তী কর্মসূচী জানার কথাও বলেন। এদের মধ্যে বক্তব্য রাখেন, বেলাইচন্ডি ইউনিয়ন বিএনপি সভাপতি অধ্যাপক শহীদুল ইসলাম, সাধারন সম্পাদক হানিফ উদ্দিন, আব্দুল মজিদ সরকার বাচ্চু, জনকল্যাণ কমিটি বাঘাচোড়া ক্যানেল বাজার
উপদেষ্টা ছালেক লতিফ লিটন, সভাপতি তহিদুল ইসলাম বাদল, সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ ও সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম,আসলাম, মমিনুল,খতিবর প্রমূখ। এছাড়াও স্হানীয় ইলেকট্রনিক মিডিয়া ছিলেন।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.