
আ স ম আবু তালেবঃ
নিজস্ব প্রতিবেদকঃ
২ মে শুক্রবার বিকেল ৪টায় কনকসার মাদানী ইসলামী মাদরাসা প্রাঙ্গণে ইসলামী আন্দোলন বাংলাদেশ লৌহজং উপজেলা শাখার আওতাধীন কনকসার ইউনিয়ন শাখার উদ্যোগে পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কনকসার ইউনিয়ন শাখার সভাপতি মোঃ শাহ আলম মৃধা এবং সঞ্চালনায় ছিলেন কনকসার ইউনিয়ন শাখার সেক্রেটারি মোঃ নাসির হোসেন ও সাংগঠনিক সম্পাদক মোঃ ইমরান হোসেন ফরাজী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লৌহজং উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা আবুল কালাম খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লৌহজং উপজেলা শাখার সহ সভাপতি ছিলেন
মোঃ ছালেহিন মোল্লা, মোঃ আল আমিন বেপারী, মুজাহিদ মোঃ রেজাউল করিম
তাছাড়া অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন। তারা সংগঠনের দাওয়াতি কার্যক্রম, সাংগঠনিক পরিকল্পনা ও ভবিষ্যৎ করণীয় নিয়ে বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে নবগঠিত কমিটির সদস্যদের শপথ গ্রহণ করানো হয় এবং সংগঠনের আদর্শ ও লক্ষ্য অর্জনে সক্রিয় ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করা হয়। অনুষ্ঠান শেষে দোয়া এবং মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.