
আ স ম আবু তালেব,
নিজস্ব প্রতিবেদক:-
দূর্নীতির দায়ে অভিযুক্ত আওয়ামীলীগের শীর্ষস্থানীয় নের্তৃবৃন্দ দেশের বাইরে গা ঢাকা দিলেও গর্জে ওঠেছে এনসিপিসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ'র জোটের সকল নের্তৃবৃন্দ। এনসিপি ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে জোটবদ্ধ না হলেও তারা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ায় অঙ্গীকারবদ্ধ। একটি সূত্র জানায়, যে কোন পরিস্থিতি মোকাবেলায় এনসিপি ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে এক প্লাটফর্মে আসতে পারে। অপরদিকে বিএনপির কোন কোন নেতা বক্তব্যে চব্বিশের আন্দোলনে জড়িত নই বলার পর আওয়ামীলীগ নেতাদের নিরাপত্তা দেয়ার কথা ঘোষণা করলে এনসিপিসহ ইসলামী আন্দোলন বাংলাদেশের জোটবদ্ধ নেতারা মর্মাহত হয়েছেন বলে জানা গেছে। সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, "অবিলম্বে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। সরকার দাবি না মানলে জনতার আদালত বানিয়ে দলটির বিচার নিশ্চিত করা হবে।" এক্ষেত্রে পাড়া-মহল্লায় ফ্যাসিবাদবিরোধী মঞ্চ বানাতে এনসিপি নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক ব্যক্তি জানান, সরকারি আইন উপেক্ষা করে এনসিপির এই সিদ্ধান্ত রাষ্ট্র বিদ্রোহের শামিল। অন্তরবর্তী কালীন সরকার ফ্যাসিবাদীদের বিচার করবে। কবে কখন করে এটা দেখার অপেক্ষায় রইলাম।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.