
আ স ম আবু তালেব,
নিজস্ব প্রতিবেদকঃ
জাগপা'র সাবেক ছাত্রনেতা ও নাগরিক কেন্দ্রের সভাপতি মোঃ ইলিয়াস হোসেন মাঝি আজ ৪ মে রবিবার দৈনিক আজকের সংগ্রামের নিজস্ব প্রতিবেদককে এক সাক্ষাৎকারে জানান, এদেশের জনগণ সুস্থ ধারার রাজনীতি পছন্দ করে। রাষ্ট্রের সর্বত্র সুস্থ ধারার রাজনীতির প্রতিফলন দেখতে চায়। প্রতিহিংসার রাজনীতির পরিসমাপ্তি চায়, কেননা প্রতিহিংসার রাজনীতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ। প্রতিদ্বন্দ্বিতার নামে দলগুলোর মধ্যে সংঘর্ষ, কর্মবিরতি এবং হিংসাত্মক কর্মকান্ডের ফলে অর্থনীতি স্থবির হয়ে পড়ে। উন্নয়ন প্রকল্প গুলো আটকে যায়। শিক্ষার পরিবেশ বিঘ্নিত হয় ও আইনশৃঙ্খলা অবনতি ঘটে। ক্ষমতার অপব্যবহার এবং রাজনৈতিক প্রতিহিংসার কারণেই মানুষের মধ্যে ভীতি ও আস্থাহীনতা সৃষ্টি হয়। রাজনীতির প্রতি মানুষের আগ্রহ কমে যায়। যা গনতন্ত্রের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। তিনি আরো জানান, রাজনীতি একটি জাতির উন্নয়ন, শান্তি এবং গনতান্ত্রিক অগ্রগতির গুরুত্বপূর্ণ মাধ্যম। এর লক্ষ্য হওয়া উচিত সমাজের কল্যাণ ও মানুষের জীবন মান উন্নত করা। কিন্তু যখন রাজনীতি প্রতিহিংসার হাতিয়ারে পরিণত হয় তখন এটি কেবল রাষ্ট্রের অগ্রগতিতেই ব্যাহত করে না বরং গনমানুষের মধ্যে বিভাজন এবং হতাশার জন্ম দেয়।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.