
আ স ম আবু তালেবঃ
নিজস্ব প্রতিবেদকঃ
বরিশাল আদালতে ইসলামী আন্দোলন বাংলাদেশ'র নায়েবে আমির মুফতী সৈয়দ মোঃ ফয়জুল করীমের মেয়র ঘোষণার দাবিতে দায়েরকৃত মামলা খারিজ হওয়ায় আশাহত হয়েছে তার মুরিদ ও সমর্থকেরা। এতদসত্বেও হাল ছাড়েনি তারা। জানা যায়, উচ্চ আদালতে মামলার জন্য প্রস্তুতি নিচ্ছে দলটি। আওয়ামী সরকারের পতনের পর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ইশরাক হোসেন ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র শাহাদাত হোসেনের পক্ষে আদালত রায় ঘোষণা করায় তারা এতদিন চাঙ্গা ছিলেন। আজ ৫ মে মুফতী সৈয়দ মোঃ ফয়জুল করীমের পক্ষে আদালতে রায় ঘোষণার আশায় ছিলেন সারা বাংলাদেশের ইসলামী আন্দোলন'র নেতা - কর্মীরা। তাদের আনন্দ উল্লাস থমকে গেছে।
তারপরও নতুন উদ্যমে আশায় বুক বাধঁছেন। দলীয় সূত্রে জানা গেছে, ২৪শের আন্দোলনে প্রথম ১৪৪ ধারা ভঙ্গ করেন সৈয়দ মোঃ ফয়জুল করীম। ঢাকা ও চট্টগ্রামে বিএনপির প্রার্থীরা তাদের পক্ষে আদালত থেকে রায় পেলে "আমাদের প্রার্থী রায় পাবেন না কেন? কেন তিনি বৈষম্যের শিকার হবেন?" এই প্রশ্নগুলো তাদের বারবার ভাবিয়ে তোলেছে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.