নিজস্ব প্রতিবেদকঃ
গত ০৬/০৫/২০২৫ খ্রিঃ ১৮.৪৫ ঘটিকার সময় কেরাণীগঞ্জ মডেল থানাধীন রুহিতপুর তুলসিখালী ব্রিজ এর পূর্ব মাথায় পাকা রাস্তার উপর একটি সাদা রংয়ের হায়েস গাড়ি যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো চ-১৯-৩৬৮৩ ব্যবহার করে র্যাব পরিচয়ে একদল ডাকাত নবকলী পরিবহন বাস থামিয়ে ডাকাতি করে।
উক্ত নবকলী গাড়িতে উঠে সুমন সরকার (৪০), পিতা-অমূল্য সরকার, মাতা-রেখা রানী সরকার, সাং-টিকিরপুর, ইউপি-আগলা, থানা-নবাবগঞ্জ, ঢাকা।
অন্তর পাল ওরফে পার্থ (২৩), পিতা-ভারত পাল, মাতা-অনিতা রানী পাল, সাং-উত্তর চোকিঘাটা, ইউপি-বারহা, থানা-নবাবগঞ্জ, জেলা-ঢাকাদের
দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে র্যাব পরিচয়ে বাস হইতে নামিয়ে সুমন সরকারের নিকট হতে নগদ ৬,০০০/-(ছয় হাজার) টাকা ছিনিয়া নেয় এবং ২য় জন অন্তর পাল কৌশলে তার নিকট থাকা ব্যাগ ভর্তি টাকা নিয়া রাস্তার পাশে পুকুরে ঝাপ দিয়া পালিয়ে যায়।
সুমনের নিকট হতে টাকা ছিনাইয়া নিয়া ডাকাতি সংঘঠন করিয়া ডাকাতদলসহ হায়েস গাড়িটি রুহিতপুর রামেরকান্দা তিনরাস্তা মোড়ের দিকে চলে যায়,
উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে ঢাকা জেলার পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি চৌকস টিম রুহিতপুর রামেরকান্দা তিনরাস্তার মোড় চেকপোষ্ট বসিয়ে চেক করাকালিন জনসাধারনের সহায়তায় গাড়িটি থামিয়ে ০৫(পাঁচ) জন ডাকাতকে গ্রেফতার করে।
১। রুবেল (৫০), পিতা-জয়নাল, মাতা-মমতাজ, সাং-বাটাজোর, থানা-গৌরনদী, জেলা-বরিশাল, ২। আরিফ (৩৫), পিতা- মৃত নান্নু, মাতা-মুর্শিদা, সাং-শ্যামলিপাড়া, থানা- উল্লাহপাড়া, জেলা-সিরাজগঞ্জ, ৩। শরিফুল ইসলাম (৪২), পিতা-মৃত আব্দুল শুকুর, মাতা-সাজেদা খাতুন, সাং-চর আঙ্গারু, থানা-শাহাজাদপুর, জেলা-সিরাজগঞ্জ, ৪। উৎপল দেবনাথ (৩৮), পিতা-অজিত দেবনাথ, মাতা-বানিবালা দেবি, সাং-শাহাবাজপুর, থানা-পূর্বধলা, জেলা-নেত্রকোনা ও ৫। দুলু মিয়া (৩৯), পিতা-ইছাক, মাতা-রহিমা সাং-অষ্টগ্রাম, থানা-অষ্টগ্রাম, জেলা-কিশোরগঞ্জ।
গাড়ির চালক মোঃ আবুল কালাম কৌশলে পালিয়ে যায়।
ধৃত আসামীদের নিকট হতে ০১ টি হায়েস মাইক্রো গাড়ি, যাহার রেজিঃ নং- ঢাকা মেট্টো-চ-১৯-৩৬৮৩, ০২ টি ওয়াকিটকি, ০২ টি র্যাবের কালো জ্যাকেট, ০১ টি হ্যান্ডকাপ, ০১ টি লেজার লাইট, ০১ টি ইলেক্ট্রিক সকমেশিন, ০১ টি লোহার বাটন লাঠি, ০৫ টি চাকু, ০১ টি রশি, ০২ টি গাড়ির ভূয়া নাম্বার প্লেট উদ্ধার করেন।
উক্ত ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানার মামলা নম্বর-১১, তারিখ-০৭/০৫/২০২৫ খ্রিঃ, ধারা-১৭০/১৭১/৩৯৫/৩৯৭/৪১২ পেনাল কোড রুজু করা হয়।
প্রকাশ থাকে যে, উপরোক্ত আসামীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। উক্ত গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.