নিজস্ব প্রতিবেদকঃ
আজ ১৩ মে ২০২৫ খ্রিঃ সকাল ১১ টায় বিএমপি'র কোতোয়ালি মডেল থানায় ওপেন হাউজ ডে' অনুষ্ঠিত হয়।
ওপেন হাউজ ডে' তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোহাম্মদ ইমদাদ হুসাইন।
এ সময় ওপেন হাউজ ডে'তে উপস্থিত ভুক্তভোগী জনসাধারণ প্রধান অতিথির নিকট নানান বিষয়ে তাদের সমস্যার কথা তুলে ধরলে প্রধান অতিথি মহোদয় ভুক্তভোগীদের উত্থাপিত সকল সমস্যার সমাধান কল্পে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। যাহার বাস্তবায়ন পরবর্তী মাসে অনুষ্ঠিতব্য ওপেন হাউজ ডে তে আগত সর্বসাধারণের সামনে পর্যালোচনা করা হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি) জনাব অলক কান্তি শর্মা, অফিসার ইনচার্জ কোতোয়ালি মডেল থানা জনাব মোঃ মিজানুর রহমান সহ থানার অন্যান্য অফিসার-ফোর্স, আগত সেবা প্রত্যাশী, জনপ্রতিনিধি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দ, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.