মোঃ মাসুদ রানা,
ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সরকারি নলডাংগা ভূষণ প্রাথমিক বিদ্যালয়ের সন্মুখে খেলার মাঠে প্রবেশ বন্ধে প্রাচীর নির্মান চেষ্টার
প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে শিশু শিক্ষার্থীরা। বুধবার দুপুর
দেড়টায় সময় প্রায় দেড় শতাধিক শিশু শিক্ষার্থী ও শিক্ষকরা
বিদ্যালয়ের সন্মুখে মানববন্ধনে অংশ নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।
শিক্ষার্থীদের ভার্ষ্য, তাদের বিদ্যালয়ের সন্মুখ মাঠটি প্রাচির দিয়ে বন্ধ
করা যাবে না। মাঠটি ঘিরে দিলে তারা আর খেলতে পারবে না। শিশু
শিক্ষার্থীরদের দাবী তারা মাঠ চায়, উন্মক্ত মাঠে খেলাধুলা করতে চায়।
বিক্ষোভ ও মানববন্ধনে অংশ নেওয়া ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা
শামিমা হোসেন রিপা বলেন, এ বিদ্যালয়টিতে প্রায় আড়াই’শ শিশু
শিক্ষার্থী রয়েছে। বিদ্যালয়ের সন্মুখে উন্মুক্ত মাঠে শিশুরা খেলাধুলা করে
থাকে। কিন্তু সরকারী নলডাঙ্গা ভ’ষন মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ ওই
মাঠটি ঘিরে দিতে প্রাচির নির্মানের চেষ্টা করছে। তিনি বলেন, তার
বিদ্যালয়ের সামনেই প্রাচির দিলে মাঠটি অবরুদ্ধ হয়ে যাবে।
বিদ্যালয়ের শিশুরা মাঠে প্রবেশ করতে পারবে না। তারা খেলাধুলা থেকে
বঞ্চিত হবে। এজন্যা তারা উর্ধতন মহলের আশু হস্তক্ষেপ কামনা করেন।
মানবন্ধনে অংশ নেওয়া বিদ্যালয়ের অন্নান্য শিক্ষকদেরও দাবী তাদের শিশু
শিক্ষার্থীদের জন্য মাঠটি মুক্ত রাখতে হবে। তারা যেন খেলাধুলা থেকে
বঞ্চিত না হয়।
প্রাচির নির্মানের বিষয়টি জানতে সরকারী নলডাঙ্গা ভ’ষন বিদ্যালয়ের
প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতার সাথে যোগাযোগ করলে তিনি
বলেন, তার বিদ্যালয়ের নিরাপত্তায় সরকারীভাবে একটি প্রাচির নির্মানের
টেন্ডার হয়েছে। এটি নির্মানে প্রাথমিক কার্ষ্যক্রম শুরু হয়ে ভ’ষন
সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পক্ষে থেকে আপত্তি জানায়। তারা বিষয়টির
আইনানুগ অবস্থা জেনে ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.