
আ স ম আবু তালেবঃ
মুন্সীগঞ্জের লৌহজংয়ে আজ হলদিয়া ইউনিয়ন শাখা ইসলাম আন্দোলন বাংলাদেশ'র উদ্যোগে শিমুলিয়া ভাঙ্গা আইএবি কার্যালয় প্রাঙ্গণে মোঃ জিল্লুর রহমানের সভাপতিত্বে ও দফতর সম্পাদক আব্দুল্লাহ মোহাম্মদ আওরঙ্গের সঞ্চালনায়
পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক
হাফেজ মাওঃ মুফতি মুজাহিদুল ইসলাম সাদেকী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লৌহজং উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ আবু তৈয়ব মোল্লা।
গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লৌহজং উপজেলা শাখার সভাপতি মাওলানা আবুল কালাম খাঁন। আরো বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ লৌহজং উপজেলা শাখার সভাপতি মাওলানা আল আমিন হোসাইনি।
অনুষ্ঠানে বক্তাগণ বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি নীতিনিষ্ঠ, শৃঙ্খলাবদ্ধ ও আদর্শবাদী সংগঠন। বর্তমান সময়ে ইসলামী নেতৃত্ব ছাড়া জাতির মুক্তি নেই। ওয়ার্ড এবং ইউনিট পর্যায়ে শপথবদ্ধ দায়িত্বশীলদেরকে আরও আন্তরিকতার সাথে দ্বীনের এই আহ্বান পৌঁছে দেওয়ার তাগিদ দেন বক্তারা।
অনুষ্ঠানের শেষ পর্বে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.