বগুড়া জেলা প্রতিনিধি :
আব্দুল ওহাব সরকার
বগুড়া গাবতলী উপজেলাধীন চকবোচাই বাজারের পশ্চিম পাশে শাহ সুলতান ফিডমিল সংলগ্ন বগুড়া থেকে গাবতলী পাকা সড়কের উপর গাবতলী থেকে ছেড়ে আসা সিএনজি ও ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত, ৫ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত সাইফুল ইসলাম মতি (৬০)
মোছাঃ রুবিয়া ইসলাম বিউটি (৫৫) স্বামী মোঃ সাইফুল ইসলাম মতি, মোঃ টিপু সুলতান (৪৫), পিতা মৃত মজিবুর রহমান, সর্ব সাং বগুড়া শহরের ঠনঠনিয়া (হাড়িপাড়া), বগুড়া।আলমগীর হোসেন আলম (৪২), পিতা লেবু, গ্রাম অজ্ঞাত, থানা সোনাতলা।আহত ব্যক্তিদের কে স্থানীয়রা তাৎক্ষণিক ভাবে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মোঃ সাইফুল ইসলাম মতিকে মৃত ঘোষণা করেন ও অপর ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়। দুর্ঘটনার পরপরে ঘটনাস্থল পরিদর্শন করেন গাবতলী মডেল থানার ওসি সেরাজুল হক।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.