
মোঃ ইকবাল হোসেন
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
ত্রিশাল থানা পুলিশ বিশেষ অভিযানে ৬টি চোরাই ব্যাটারিচালিত অটোরিকশাসহ চোর চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিনব্যাপী অভিযান চালান ত্রিশাল থানার এসআই গোলাম মোস্তফা রুবেল ও এসআই নাহিদ পারভেজ সঙ্গীয় ফোর্সসহ। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকাগামী লেনের পাশে ত্রিশাল থানাধীন বাগান রাঙ্গামাটিয়া এলাকায় অবস্থিত মেসার্স রাইসা অটো এন্টারপ্রাইজ নামক গ্যারেজের সামনে থেকে চোরাই অটো ক্রয়-বিক্রয়ের সময় ৭ জনকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
১) রুবেল মিয়া (৩২)
২) নবী হোসেন (৩১)
৩) আশরাফুল (২৭)
৪) হামিদুল (২০)
৫) মোকছেদুল মোমিন (১৯)
৬) কামরুল ইসলাম (২৫)
৭) শাকিব মিয়া (২০)
তারা সবাই উপজেলার বাগান রাঙ্গামাটিয়া এলাকার বাসিন্দা।
ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আহাম্মদ রবিবার দুপুরে জানান, গ্রেফতারকৃত রুবেল ও নবী হোসেনের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা, ডাকাতির প্রস্তুতি ও চুরির একাধিক মামলা রয়েছে। বিশেষ করে নবী হোসেনের বিরুদ্ধে ত্রিশাল থানায় দুটি ডাকাতির প্রস্তুতির মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের ময়মনসিংহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.