
মোঃ মাসুদ রানাঃ
ঝিনাইদহের কালীগঞ্জে সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে
২০২৪-২৫ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত
শিক্ষার্থীদের নিয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ মে) সকালে সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে হলরুমে প্রধান শিক্ষক
মকবুল হোসেন তোতার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা
সহকারী ভূমি কর্মকর্তা শাহিন আলম সহ উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক রুহুল আমিন ও অন্যান্য শিক্ষক মন্ডলী।
এ সময় প্রধান অতিথি কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আগামী
দশবছর পর হয়তো বা তোমরা রাষ্ট্রের বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা হয়ে উন্নত ও কল্যাণমূলক
বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রেখে পরিচয় তুলে ধরবে এটাই আমাদের প্রত্যাশা।
তিনি আরও বলেন, নিশ্চয়ই তোমাদের অভিভাবক অনেক স্বপ্ন নিয়ে তোমাদের এতটুকু নিয়ে এসেছেন,
বাকি পথ টুকু ধারাবাহিক সফলতার মাধ্যমে এগিয়ে যেতে হবে। মহান রাব্বুল আলামিন তোমাদের
সহায় হউক। যে কোন প্রয়োজনে আমি শাহিন আলম তোমাদের পাশে থাকবো।
সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ২০২২ সালের এস এস সি পাশ কৃত ২৫ জন সরকারি
মেডিকল,ইঞ্জিনিয়ারিং ,বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চান্স প্রাপ্ত শিক্ষার্থীদের কে সংবর্ধনা ও ক্রেস্ট দিয়া
হয়।অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের জন্য সকলে দোয়া করেন।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.