স্টাফ রিপোর্টার : মোক্তারুজ্জামান মোক্তার :
পার্বতীপুরে আজ ৩০ মে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও আধুনিক বাংলাদেশের স্থাপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দিনভর নানান কর্মসূচি পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, কর্মসূচির মধ্যে প্রথম ভাগে বিনা মূল্যে চক্ষু সেবা প্রদান, দ্বিতীয় ভাগে এতিম বাচ্চাদের দিয়ে কোরআন তেলওয়াত এবং তৃতীয় ভাগে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং পার্বতীপুর উপজেলা বিএনপির সভাপতি এ জেড এম রেজয়ানুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র পার্বতীপুর এ জেড এম মেনহাজুল হক, এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক জালাল উদ্দিন আহমেদ, সহ-সভাপতি অহিদুল হক সরদার, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোখলেছুর রহমান, সহ পৌর বিএনপির স্বেচ্ছাসেবক দল, যুবদল, মহিলা দল এবং দশটি ইউনিয়নের সভাপতি সেক্রেটারি সহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সদস্য সচিব সেচ্ছাসেবক দল শরিফুল ইসলাম বাবু। আরও উপস্থিত ছিলেন স্হায়ী বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.