
বাবলু শেখ রাজবাড়ীঃ
রাজবাড়ীর কালুখালী উপজেলার বাংলাদেশ হাট এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গরুবোঝাই একটি ট্রাক উল্টে ২ জন নিহত এবং ৮ জন আহত হয়েছেন।
শনিবার (৩১ মে) দুপুর আনুমানিক ২ টা ৩০ মিনিটে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় দুটি গরুরও মৃত্যু হয়েছে।
নিহতদের একজনের নাম জানা গেছে — রফিকুল ইসলাম, তিনি কুষ্টিয়া জেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানাধীন মধুপুর গ্রামের বাসিন্দা। নিহত অপর ব্যক্তির নাম-পরিচয়, এ প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি।
আহত ৮ জনের সবাই একই এলাকার বাসিন্দা এবং দুর্ঘটনাকবলিত ট্রাকেই ছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কুষ্টিয়ার মধুপুর এলাকা থেকে ১৪টি গরু নিয়ে একটি ট্রাক ঢাকার হাটে বিক্রির উদ্দেশ্যে রওনা দেয়। ট্রাকটিতে ১৪টি গরুর পাশাপাশি ১০ জন গরুর মালিক বা সহযোগী ছিলেন, যারা ট্রাকের উপরে বসা অবস্থায় যাত্রা করছিলেন।
বাংলাদেশ হাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে পাশ কাটাতে গিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে যায়।
সঙ্গে সঙ্গে খবর পেয়ে কালুখালী উপজেলা ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।
ঘটনাস্থলেই দুই জন নিহত হন। আহত ৮ জনকে দ্রুত কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।দুর্ঘটনায় ট্রাকে থাকা দুটি গরু, ঘটনাস্থলেই মারা যায়।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.