
বাবলু শেখ রাজবাড়ীঃ
রাজবাড়ী সদর উপজেলা বসন্তপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের চাঞ্চল্যকর হত্যা, দিনমজুর ভ্যানচালক রুপল ওরফে শাহীন শেখ ২৭ কে পিটিয়ে হত্যার ঘটনায় সরাসরি জড়িত আসামি মোঃ রাসেল মোল্লাকে ঢাকার আশুলিয়া থেকে গ্রেফতার করা হয়েছে । ৩১মে শনিবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকার আশুলিয়া থানার সহায়তায় রাজবাড়ী সদর থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযান চালিয়ে আসামি রাসেল মোল্লাকে গ্রেফতার করে । রাসেল মোল্লা রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের উদয়পুর গ্রামের মোঃ দবির উদ্দিন মোল্লার ছেলে , এজার সূত্রে জানা যায় গত শুক্রবার ১৬ মে বিকেলে মিথ্যা চুরির অপবাদ দিয়ে স্থানীয় শাম বিশ্বাস এর বাড়িতে ধরে নিয়ে গিয়ে পিটিয়ে হত্যা করা হয় শাহীনকে ।
এ বিষয়ে শাহিনের মামা কালাম মোল্লা বাদী হয়ে ১০জনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা ৭থেকে ৮ জনের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করে ।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যন্ড অপস মোঃ শরীফ আল রাজিব বলেন ভ্যানচালক রুপল শেখ হত্যা মামলার সরাসরি জড়িত আসামি রাসেল মোল্লাকে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকার আশুলিয়া থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী রাসেল মিয়া হত্যাকান্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে । আসামী রাসেল মোল্লাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.