
নিজস্ব প্রতিবেদকঃ
মঙ্গলবার (০৩ জুন) বেলা ১১:৩০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা মহোদয়ের সভাপতিত্বে আসন্ন পবিত্র ঈদুল আযহা-২০২৫ উপলক্ষে ব্যবসায়িক নেতৃবৃন্দের সাথে নিরাপত্তা ও আইন শৃঙ্খলা সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মতবিনিময় সভার সঞ্চালনা করেন জনাব মোঃ সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জামালপুর।
সভায় ব্যবসায়িকদের আইন শৃঙ্খলা সংক্রান্ত বিবিধ বিষয়, সমস্যা জানতে চাওয়া হলে তারা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তার মধ্যে চুরি, সিচকা চুরি অন্যতম। এই সময় ঘরবাড়ি ফাঁকা থাকায় চুরি-ডাকাতির সংখ্যা বহুগুণ বেড়ে যায়। তাই পুলিশ টহল, কমিউনিটি পুলিশিং জোরদার করার পাশাপাশি একটি নিরাপদ বাসোপযোগী শহর করার জন্য তারা আশাবাদ ব্যক্ত করেন।
তারা জানান, শহর কিংবা তার আশপাশের বিভিন্ন জায়গায় কিশোরগ্যাংদের উৎপাত, মাদক সেবন এবং রাস্তায়, ফ্লাইওভারের উপর দ্রুত গতিতে বাইক চালানো যার ফলে অহরহ এক্সিডেন্ট এর ঘটনা ঘটে থাকে। এরকম উশৃঙ্খল কিশোরগ্যাংদের-কে কঠোর হস্তে দমনে ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে ঐক্যমত্য পোষণ করেন এবং ব্যবসায়িক বা সকলের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে বলে জানান।
পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে বলেন, আমরা আপনাদের সমাজের জন্যই কাজ করতে এসেছি। অতএব, এখানে কোন গাফিলতি করার সুযোগ নেই। শহর কিংবা আশপাশ এলাকার সর্বত্র থানা পুলিশের টহল এবং ডিবির টহল ডিউটি সমসময় আছে। আপনাদের কোন সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমাদের সার্বক্ষণিক পাশে পাবেন।
এসময় উপস্থিত ছিলেন জনাব ইয়াহিয়া আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জামালপুর; জনাব মোঃ রাজু আহম্মেদ, সহকারী পুলিশ সুপার; জনাব আবু ফয়সল মোঃ আতিক, অফিসার ইনচার্জ, জামালপুর থানা; জনাব মোঃ নাজমুস সাকিব, ওসি ডিবি-১, জামালপুর; জনাব মোঃ জাহাঙ্গীর কবির, টিআই-১, জামালপুরসহ জেলা পুলিশের অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.