
নিজস্ব প্রতিবেদকঃ
জেলা গোয়েন্দা শাখা, পিরোজপুর টিম প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে ০১(এক) জন মাদক ব্যবসায়ীকে মাদক সহ গ্রেফতার করেছে পিরোজপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ীর নিকট হতে ২,৩৭৪(দুই হাজার তিনশত চুয়াত্তর) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর নামঃ মোঃ শাহিন হাওলাদার(৩৬)।
গত ০২/০৬/২০২৫খ্রি. জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পিরোজপুর এর একটি অভিযানিক দল জেলা গোয়েন্দা শাখায় সাধারণ ডায়রী নং-১৬,০২/০৬/২০২৫খ্রি. মূলে পিরোজপুর সদর থানা এলাকায় চোরাচালান প্রতিরোধ ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান করাকালে প্রাপ্ত গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় পিরোজপুর পৌরসভাধীন ০৬নং ওয়ার্ড হোরের হাওলা সাকিনস্ত তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসার সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে মোঃ শাহিন হাওলাদার(৩৬), পিতা-মোঃ আবজাল হোসেন হাওলাদার, মাতা-রেকসনা বেগম, সাং-নদমুলা(হাওলাদার বাড়ি), ০৬নং ওয়ার্ড, ইউপি-নদমুলা শিয়ালকাঠি, থানা-ভান্ডারিয়া, জেলা-পিরোজপুরকে আটক করে।
আটককৃত ব্যক্তিকে ব্যাপক জিজ্ঞাসাবাদ ও তল্লাশী করে তার নিকট হতে ২,৩৭৪(দুই হাজার তিনশত চুয়াত্তর) পিস কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা করা হয়।
আটককৃত আসামীর বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় মামলা নং-০১, তারিখ-০৩/০৬/২০২৫খ্রি. ধারা- ৩৬(১) সারণি ১০(খ)মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮) দায়ের করা হয়।
উক্ত আসামীর বিরুদ্ধে এর আগেও সিএমপি এর আকবর শাহ্ থানার মামলা নং-১২, তারিখ-১৬/০৭/২০১৬খ্রি. ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ এর ১৯(১) সারণির ৯(খ) মামলা রয়েছে।
পুলিশ সুপার, পিরোজপুর জনাব খাঁন মুহাম্মদ আবু নাসের এর সার্বিক তত্ত্বাবধানে ও অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ আবদুল আউয়াল এর তদারকিতে এবং অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জনাব মিলন কুমার মন্ডল এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত আসামীকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
এছাড়াও জেলা গোয়েন্দা শাখা, পিরোজপুর কর্তৃক
পিরোজপুর জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে, মাদক কারবারি সহ সর্বমোট ৪.৫(সাড়ে চার) কেজি গাঁজা উদ্ধার করে নিয়মিত মামলা দেয়া হয়।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.