আব্দুল ওহাব, রিপোর্টার বগুড়া জেলা :
বগুড়ার শাহজাহানপুরে মাদকবিরোধী অভিযানে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার (৩ জুন ২০২৫) রাত ১২টা ৩০ মিনিটে শাজাহানপুর থানার এসআই (নিঃ) মোঃ শরিফুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করেন।
অভিযানটি পরিচালিত হয় শাজাহানপুর থানাধীন খড়না ইউনিয়নের জামহাটা গ্রামে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে দুই মাদক ব্যবসায়ীকে ধৃত করা হয়। গ্রেফতারকৃতরা হলেন:
১। মোঃ মঞ্জুর সরদার (৪১), পিতা- মৃত আঃ গফ্ফার
২। মোঃ সোহেল রানা (২২), পিতা- মোঃ আঃ মোমিন
– উভয়ের ঠিকানা: জামহাটা সরদারপাড়া, থানা- শাজাহানপুর, জেলা- বগুড়া।
ধৃতদের দেহ তল্লাশি করে মঞ্জুর সরদারের হেফাজত থেকে ২০ পিস এবং সোহেল রানার হেফাজত থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.