রিপোর্টার, বগুড়া জেলা প্রতিনিধি
আব্দুল ওহাব সরকার :
অদ্য ৫ জুন ২০২৫ বুধবার দুপুর ১২ ঘটিকায় বগুড়া গাবতলী মহিলা কলেজের প্রতিষ্ঠাতা, বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, কলেজের চতুর্থ তলা বিশিষ্ট একাডেমী ভবনের ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে বলেন এই কলেজের ছাত্রীদের ফলাফল সত্যিই প্রশংসনীয়, সকলের সহযোগিতা পেলে এই কলেজকে যে ভাবে প্রতিষ্ঠিত করেছি ঠিক তেমনি ভাবে এই কলেজ কে বিশ্ববিদ্যালয় করব ইনশাআল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম হেলাল, বগুড়া জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক গাবতলী থানা বিএনপির অন্যতম সদস্য ও গাবতলী পৌরসভার তিন বারের সাবেক মেয়র সাইফুল ইসলাম, বগুড়া জেলা বিএনপি'র গ্রাম সরকার বিষয়ক সম্পাদক গাবতলী পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু। গাবতলী পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদ তরিকুল ইসলাম, কলেজের সভাপতি বিশিষ্ট কৃষিবিদ ড.মাহমুদুল হাসান সুজা এর সভাপতিত্বে কলেজের অধ্যক্ষ নুর আলম সিদ্দিক এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন শিক্ষক জাহিরুল ইসলাম, আব্দুর রহিম, জাহাঙ্গীর আলম, সুলতানা বিধরা, হামিদুল হক শিলু। ভিত্তি প্রস্তর শেষে সকলের উদ্দেশ্যে মোনাজাতের মাধ্যমে দোয়া করা হয়।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.