পার্বতীপুর থেকে মোঃ মোক্তারুজ্জামান মোক্তার :
পার্বতীপুর ট্রেনের ছাদ থেকে পড়ে আজ ১৬ জুন দুপুর ১২ টার সময় রেল লাইনে কাটা পড়ে যুবকের মৃত্যু ঘটেছে। জানা গেছে, গাইবান্ধার বোনারপাড়া থেকে ছেড়ে আসা ৫৯-আপ রামসাগর এক্সপ্রেস ট্রেনটি পার্বতীপুর রেল জংশন স্টেশনের ৩ নং প্ল্যাটফর্মের ৫ নং লাইনে প্রবেশের সময় ছাদের উপর পানির পাইপ লাইনের সাথে ধাক্কা লেগে নীচে পড়ে গিয়ে তার ডান হাত ও ডান পা শরীর থেকে বিচ্ছ্বিন্ন হয়ে ঘটনাস্থলেই মৃত্যু ঘটে । নিহত সাগরের বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার হাসানগঞ্জ মনিরামপুর গ্রামে। তার পিতার নাম হাসানুর রহমান। জানা গেছে,নিহত যুবকের নাম সাগর। তার চাচা হারুন জানান, সে আজ সকালে গাইবান্ধা থেকে চিরিরবন্দর যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিল। এ ব্যাপারে পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ ফখরুল ইসলাম এ অনাকাঙ্খিত মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পরে রেলওয়ে জিআরপি পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.