
ইকবাল হোসেন
ময়মনসিংহঃ
ময়মনসিংহের ত্রিশালে গরীব ও অসহায়দের প্রতি বৃহস্পতিবার একবেলা দুপুরের খাবার ফ্রি খায়ানোর জন্য ব্যক্তি উদ্যোগে গরীবের হোটেল চালু করেছেন ত্রিশাল উপজেলার মাদানী সিএনজি পাম্প সংলগ্ন ত্রিশাল পিবি ফাউন্ডেশন নামের একটি প্রতিষ্ঠান।
প্রতি বৃহস্পতিবার দুপুরে ত্রিশাল পিবি ফাউন্ডেশনের আঙ্গিনায় এ গরীবের হোটেল চালু করা হয়। গরীব, অসহায়, ভিক্ষুক, রিক্সা চালক ও অটো চালকরা দুপুরে গরীবের হোটেলে দুপুরে ফ্রী খাবার খেয়ে থাকেন। মাসে চার দিন এ হোটেলে দুপুরে খাবার খায়ানো হয়
দুপুরের মাছ, মাংস, মাংস দিয়ে খাবার খেতে পরে খুশি শ্রমজীবী গরীব অসহায় মানুষ। তারা উদ্দ্যোক্তার জন্য দোয়া করেন। প্রতি বৃহস্পতিবার খাবারের ধরন পরিবর্তন হয়,,কোন সপ্তাহে গরুর মাংস, কোন সপ্তাহে মুরগির মাংস,কোন সপ্তাহে মাছ,,যখন যেমন তাদের আর্থিক সামর্থ্যর অবস্থার উপর ভিত্তি করে এই খাবারের আয়োজন করা হয়। এস সপ্তাহে পোলাও,গরুর মাংস,সবজি,ডাল দিয়ে ৩০০জন অসহায় মানুষকে পেট ভরে খাবার খাওয়ানো হয়।
এবিষয়ে গরীবের হোটেলের পরিচালক মোঃ সোহেল রানা জানান, আমাদের প্রতিষ্ঠানে প্রতিনিয়ত বিভিন্ন শ্রেনীর গরীব অহসায় মানুষ দুপুরে ভাত খাওয়ার কথা ভেবে আমরা কয়েক জন মিলে এই প্রতিষ্ঠান গরি তুলি। তাই আমাদের মনে এ চিন্তাটা আসে যে দুপুরের যদি কিছু অসহায় মানুষদের ফ্রি খাবার খাওয়াতে পারি তাহলে ক্ষতি কি। বার মাসি এ হোটেল চালু থাকবে। তিনি সমাজের বিত্তবানদের গরীবদের পাশে দাড়ানোর আহবান জানান।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.