বিশেষ প্রতিনিধি :
ঢাকা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান পিপিএম মহোদয়ের নির্দেশনায় পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব মোঃ সাইদুল ইসলাম, অফিসার ইনচার্জ, ডিবি (দক্ষিন) এর নেতৃত্বে চৌকস ডিবি টিম কেরানীগঞ্জ মডেল ও দক্ষিন কেরানীগঞ্জ থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ইং ২২/০৬/২০২৫ খ্রিঃ তারিখ রাত ২২.৩০ ঘটিকা সময় কেরাণীগঞ্জ মডেল থানাধীন কালিন্দি এলাকা থেকে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ সাজ্জাদ হোসেন রাতুল (২৮), পিতা-মোঃ আশরাফ উদ্দিন, সাং-বরিশুর, থানা-কেরাণীগঞ্জ মডেল, জেলা-ঢাকাকে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন, একই তারিখ তারিখ রাত ২২.৩৫ ঘটিকা সময় কেরাণীগঞ্জ মডেল থানাধীন ছাটগাঁও এলাকা থেকে ০২। মোঃ জাহাঙ্গীর (৪৫), পিতা-মৃত ইউসুফ @ ইউনুস, সাং-আবুল হাসনাত রোড সাতরওজা, থানা-বংশাল, ঢাকা মহানগর, ঢাকা, বর্তমান সাং-নেকরোজবাগ, থানা-কেরাণীগঞ্জ মডেল, জেলা-ঢাকাকে ২০ (বিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন । একই তারিখ অপর আরও একটি অভিযানে রাত ২২.২০ ঘটিকা সময় দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন কাজিরগাঁও এলাকা থেকে পেশাদার মাদক ব্যবসায়ী ০৩। মোঃ মুন্না (৩৫), পিতা- আমিনুল হক, সাং-দক্ষিণ পানগাঁও, থানা-দক্ষিণ কেরাণীগঞ্জ, জেলা-ঢাকাকে ১২০ (একশত বিশ) পুড়িয়া হেরোইন সহ এবং
০৪। মোঃ রফিকুল হাসান সবুজ (৪৩), পিতা-মৃত আওয়াল শেখ সাং-দক্ষিণ পানগাঁও, থানা-দক্ষিণ কেরাণীগঞ্জ, জেলা-ঢাকাকে ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন। বর্নিত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু পূর্বক আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে ।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.