বগুড়া জেলা প্রতিনিধি
ওহাব সরকার :
বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত বগুড়ার শাজাহানপুর উপজেলায় ঘটে গেছে চাঞ্চল্যকর এক ঘটনা। উপজেলা বিএনপির কার্যালয়ের দেয়ালসহ আশপাশের গুরুত্বপূর্ণ স্থানে সাঁটানো হয়েছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর পোস্টার।
সোমবার (২২ জুন) সকালে উপজেলা বিএনপির নেতাকর্মীরা পার্টি অফিসে এসে দেয়ালে আওয়ামী লীগের পোস্টার দেখতে পেয়ে ক্ষোভে ফেটে পড়েন। তাঁদের অভিযোগ, এটি একটি পূর্বপরিকল্পিত ঘটনা এবং গভীর রাতে স্থানীয় আওয়ামী লীগের কিছু কর্মী এই পোস্টার সাঁটিয়েছে।
বিএনপি নেতাকর্মীরা এ ঘটনাকে "সরাসরি উসকানি ও রাজনৈতিক উত্তেজনা সৃষ্টির অপচেষ্টা" বলে মন্তব্য করেছেন। তাঁদের ভাষ্য অনুযায়ী— “যেখানে একটি দল নিষিদ্ধ, সেখানে তাদের পোস্টার সাঁটার অর্থই হলো আমাদের উত্তেজিত করা ও এলাকার শান্তিপূর্ণ পরিবেশ নষ্টের অপপ্রয়াস।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.