পার্বতীপুর থেকে মোঃ মোক্তারুজ্জামান মোক্তার :
পার্বতীপুর প্রশাসনের উদ্যোগে আজ ২৫ জুন বিকেল ৪ টায় উপজেলা সন্মেলন কক্ষে ২০২৫ বিশ্ব পরিবেশ দিবস এক জনাকীর্ণ পরিবেশের মধ্যে দিয়ে পালিত হয়েছে। জানা গেছে, সূত্র, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আধা-সরকারি পত্র মোতালেব জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP) প্রতিবছর ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করে থাকে। এরেই লক্ষ্যে দিবসটি পালিত হয়েছে । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার সাদ্দাম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলার ৫ নং চন্ডিপুর ইউনিয়ন প্রশাসক মোঃ আখতার আহসান। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক,এনজিও কর্মকর্তা,ইউ'পি চেয়ারম্যান ও সুধিজন। উল্লখ্য এ বছর ৫ জুন পবিত্র ঈদুল-আজহার ছুটি থাকায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বতীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস ২৫ জুন 'বিশ্ব পরিবেশ দিবস ২০২৫' এর অনুষ্ঠানমালার শুভ উদ্বোধনের সম্মতি জ্ঞাপন করেছেন। দিবসটি উদ্যাপনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পরিবেশ অধিদপ্তর বিস্তারিত কর্মসূচি গ্রহণ করছে। UNEP কর্তৃক নির্ধারিত এ বছর বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য: Ending Plastic Pollution যার ভাবানুবাদ করা হয়েছে 'প্লাস্টিক দূষণ আর নয়' এবং স্লোগান হলো Beat Plastic Pollution যার ভাবানুবাদ করা হয়েছে 'প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়। জাতীয় কর্মসূচির আলোকে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে যথাযোগ্য গুরুত্বের সঙ্গে দিবসটি উদর্যাপনের লক্ষ্যে পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার সাদ্দাম হোসেন প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমরা প্রত্যেকের নিজ নিজ অবস্হান থেকে পলেথিন কে না বলি, ব্যবহারও বর্জন করি। সচেতনামুলক কর্মকান্ডে সবাইকে স্বচ্ছার করিও এবং পরিবেশ দূষণ মুক্ত সোনার বাংলাদেশ গড়ার আহবান জানান।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.