বগুড়া জেলা প্রতিনিধ
ওহাব সরকার :
বগুড়ার শেরপুর উপজেলার হাজীপুর এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে দুপুরবেলা একটি চলন্ত ডিমবাহী ট্রাকে পেছন দিক থেকে ধাক্কা দেয় অন্য একটি গাড়ি। এতে ট্রাকটি উল্টে না পড়লেও পেছনের দিক খুলে গিয়ে ট্রে ভর্তি ডিম নিচে পড়ে যায়।
এ ঘটনায় ট্রাকের শত শত ডিম ভেঙে যায় এবং ব্যবসায়ীকে লক্ষাধিক টাকার ক্ষতির মুখে পড়তে হয়।
ঘটনার পর শ্রমিকরা দ্রুত ডিম গুছিয়ে নেওয়ার চেষ্টা করেন। তবে অনেক ডিমই নষ্ট হয়ে যায়।
স্থানীয়রা জানান, হঠাৎ ধাক্কার কারণে ট্রাক থেকে ডিমের ট্রে রাস্তায় পড়ে যায়। এ সময় রাস্তায় কিছু সময় যান চলাচলেও বিঘ্ন ঘটে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.