
মনিরুজ্জামান মিলন পাটোয়ারী
জলঢাকায় শৌলমারী ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান জামান হেলমেট বাহিনী কর্তৃক নাটকীয় হামলার ঘটনা সাজিয়ে পরিষদের তিন ইউপি সদস্যকে দোষী সাব্যস্ত করে পরিকল্পিত ভাবে মামলা দায়ের এবং স্থানীয় বিএনপি নেতাকর্মীদের নামে হয়রানি মুলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন করেছে পরিষদের কার্যক্রম থেকে বঞ্চিত বিএনপি সমর্থিত তিন ইউপি সদস্য। গতকাল ২৫শে জুন বুধবার দুপুরে তালুক শৌলমারী রশিদুল ইসলাম মেম্বারের অফিস কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ তুলে ধরে ৪নং ইউপি সদস্য রশিদুল ইসলাম বলেন, গত ২৬শে জুন ভিজিএফের চাউল বিতরনকে কেন্দ্র করে পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান জামানের সঙ্গে মনমালিন্য সৃষ্টি হয়। তখন থেকে চেয়ারম্যান নুরুজ্জামান বিভিন্ন কলাকৌশল অবলম্বন করে আমাদের তিন ইউপি সদস্যকে পরিষদের সকল কার্যক্রম থেকে বঞ্চিত রাখে। আমাদেরকে লাঞ্ছিত করলেন উল্টো পরিকল্পিত ভাবে নিজেই লোকজন জড়ো করে আমাদের নামে মিথ্যা মানববন্ধন কর্মসূচি পালন, মামলা দিয়ে হেনেস্তা এবং গত ১৬ই জুন কাল্পনিক ভাবে একটি মিথ্যা হেলমেট বাহিনী কর্তৃক হামলার ঘটনা সাজিয়ে আমাদের তিন ইউপি সদস্য সহ স্থানীয় ত্যাগী বিএনপি নেতাকর্মীদের নামে হয়রানি মুলক মিথ্যা মামলা দায়ের করে। চেয়ারম্যানের এমন কাণ্ডজ্ঞানহীন কর্মকান্ডে আমরা হতবিহ্বল ও শোকাভিভূত। চেয়ারম্যানের এমন কৃতকার্যকে আমরা ঘৃণা বসে স্বরন করে এ নাটকীয় ঘটনা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং স্থানীয় প্রশাসনের নিকট আবেদন করছি যে, চেয়ারম্যানের এ নাটকীয় ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জোর দাবী করছি সেই সঙ্গে চেয়ারম্যানকে অনতিবিলম্বে হয়রানি মুলক এ মিথ্যা মামলা প্রত্যাহার করার আহবান জানাচ্ছি। এর ব্যতয় হলে উপজেলা পর্যায়ের বিএনপি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বৃহৎ আন্দোলনের মাধ্যমে দূর্নীতি পরায়ন চেয়ারম্যান নুরুজ্জামান জামানকে পরিষদ কার্যক্রম থেকে অপসারণ করার সকল পদক্ষেপ গ্রহন করা হবে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.