
বাবলু শেখ রাজবাড়ীঃ
রাজবাড়ীর কালুখালীতে উদ্ধারকৃত অজ্ঞাত বৃদ্ধা মহিলা অবশেষে মারা গেছেন। ২৭ জুন শুক্রবার ভোর রাতে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা উপজেলার আফরা নামক স্থানে পাকা রাস্তার পাশে মোহাম্মদ মোশারফ হোসেনের মাছের ঘেরের নিকট অসুস্থ অবস্থায় ওই অজ্ঞাত নারীকে পড়ে থাকতে দেখেন পাংশা হাইওয়ে থানার টহলরত পুলিশ সদস্যরা।
পরে পুলিশ সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উদ্ধারকৃত নারীর বয়স অনুমান ৬০ বছর। তার পরিচয় এখনো জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন পাংশা হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা।
স্থানীয় এলাকাবাসী জানান ২৬ জন ওই অজ্ঞাত নারীকে বৃষ্টির মধ্যে ঘোরাফেরা করতে দেখেন ।
অজ্ঞাত নারীর পরিচয় সনাক্তর বিবরণ, উচ্চতা ৫ ফুট ০২ ইঞ্চি গায়ের রং ফর্সা , গায়ে সবুজ রংয়ের ব্লাউজ ও নীল রংয়ের পায়জামা পরনে ছিল বলে পুলিশ জানান ।
যদি কেউ ওই নারীর পরিচয় জেনে থাকেন, তাহলে অনুগ্রহ করে পাংশা হাইওয়ে থানা/নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.