পার্বতীপুর থেকে মো মোক্তারুজ্জামান মোক্তার :
পার্বতীপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ ৩০ জুন সকাল ১১টায় প্রশাসন কক্ষে সার্বিক আইন শৃঙ্খলা রক্ষা করতে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, পার্বতীপুর উপজেলার আইন শৃঙ্খলা রক্ষায় উপজেলা প্রশাসন মাসিক সভার আয়োজন করেন। উক্ত সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বতীপুর উপজেলার নির্বাহী অফিসার সাদ্দাম হোসেন। তিনি তার বক্তব্যে , মাদক, জুয়া, চুরি, ছিনতাইসহ নানা অপরাধ দমন বিষয়ে গুরুত্ব আরফ করেন। এছাড়াও বক্তারা সমাজ থেকে এসব অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূল করতে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সাধারণ মানুষ সকলের সহযোগীতা কামনা করেন। আরও উপস্থিত ছিলেন, পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন,রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফখরুল ইসলাম, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনীতিবিদ, শিক্ষক ও গণমাধ্যমকর্মীগণ । তারা বলেন, তরুণ প্রজন্মকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা জরুরি। একই সঙ্গে স্থানীয়ভাবে গোয়েন্দা তৎপরতা বাড়ার কথা জানান এবং নিজ নিজ দৃষ্টিভঙ্গি থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বিভিন্ন মতামত প্রদান করেন। পরিশেষে প্রধান অতিথি সাদ্দাম হোসেন, এই পার্বতীপুর উপজেলা কে মাদক মুক্ত করার সকলের প্রতি আহবান জানান।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.