বগুড়া জেলা প্রতিনিধি
ওহাব সরকার :
বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া বাজার সংলগ্ন রহিমাবাদ এলাকায় মোত্তালেব নামে এক প্রভাবশালী এজিইডি প্রকল্পের আওতায় কার্পেটিং করা নতুন রাস্তা কেটে তার বাড়ির ড্রেন নির্মাণ করাছে। এতে স্থানীয়দের মাঝে ক্ষোভ ও সমালোচনা দেখা দিয়েছে।
জানা গেছে, মাত্র কিছুদিন আগে সরকারি অর্থায়নে নতুনভাবে কার্পেটিং করা হয়।এতে কার্পেটিং ভেঙ্গে নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, সরকারি উন্নয়ন প্রকল্পের টাকা খরচ করে তৈরি রাস্তা এভাবে নষ্ট করা উচিত হয়নি। প্রশাসনের পক্ষ থেকে যথাযথ অনুমতি ছাড়া কেউ রাস্তা কাটতে পারে না।
উপজেলা প্রশাসন বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান এলাকাবাসী।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.