বগুড়া জেলা প্রতিনিধ
ওহাব সরকার :
বগুড়া জেলার শাজাহানপুর থানার এসআই (নিঃ) মোঃ নুরুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ০৪/০৭/২০২৫ তারিখ রাত্রি ২১.০০ ঘটিকায় শাজাহানপুর থানাধীন গোহাইল ইউনিয়নের অন্তর্গত পালাহার গ্রামস্থ মোঃ শাহিন মেম্বার এর বসত বাড়ী সংলগ্ন দক্ষিণ পার্শ্বে ইটের ছলিং রাস্তার উপর পৌছাইলে আসামী ১। মোঃ সিদ্দিকুর রহমান (৪২), পিতা- মৃত অজিবর আলী ফকির, ২। মোঃ মানিক (৩২), পিতা- মৃত দিলবর, উভয় সাং- গছাইল, থানা- নন্দীগ্রাম জেলা- বগুড়াদ্বয় পুলিশের উপস্থিতি টের পাইয়া পালানোর চেষ্টাকালে তাহাদের ধৃত করেন। এসআই (নিঃ) মোঃ নুরুল ইসলাম আসামীদের দেহ তল্লাশী করিয়া ০১ নং আসামী মোঃ সিদ্দিকুর রহমান এর হেফাজত হইতে ২০(বিশ) পিচ ইয়াবা ট্যাবলেট এবং ০২ নং আসামী মোঃ মানিক এর হেফাজত হইতে ১০ (দশ) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ইং ০৩/০৭/২০২৫ তারিখ মাদক আইনে মামলা রুজু করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
আসামী মোঃ সিদ্দিকুর রহমান এর পূর্বেও নিম্ন বর্নিত মামলা রয়েছে।
১। (93KUC) বগুড়া এর শাজাহানপুর থানার ,এফআইআর নং-১৯, তারিখ- ১৫ জুন, ২০২৩; জি আর নং-২৩৯, তারিখ- ১৫ জুন, ২০২৩; সময়- ১৪.১০ ঘটিকা ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; , এজাহারে অভিযুক্ত
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.