স্টাফ রিপোর্টার: রাজু সাধু
খুলনার পাইকগাছা উপজেলায় আজ ধর্মীয় উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হলো শ্রী শ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা। ৯ দিনব্যাপী এ আয়োজনের সমাপ্তি ঘটে আজ শনিবার বিকেল ৫টায়, যখন জগন্নাথ ঠাকুর মাসির বাড়ি থেকে নিজ মন্দিরে প্রত্যাবর্তন করেন।
উপজেলার কালীবাড়ি থেকে শুরু হওয়া রথ যাত্রায় বিভিন্ন মন্দির ও এলাকার হাজারো ভক্ত অংশগ্রহণ করেন। পাইকগাছা পৌরসভার বিভিন্ন স্থান যেমন সরল কালীবাড়ি মন্দির, বাতিখালী মন্দির, শিববাটি মন্দির, বাকা কাটিপাড়া ও কপিলমুনির মঠবাটি এলাকা থেকে রথ এসে সমবেত হয় মূল আয়োজনে।
রথযাত্রা উপলক্ষে পাইকগাছার ধর্মপ্রাণ হিন্দু সম্প্রদায়ের পাশাপাশি অন্যান্য ধর্মাবলম্বীরাও উপস্থিত ছিলেন। ছিল নাচ, গান, আবির খেলা আর ঢাকের বাদ্যে উৎসবমুখর পরিবেশ। রঙিন আবিরে সেজেছিল পথঘাট, আনন্দে ভরে উঠেছিল শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষ।
অনুষ্ঠানের শেষ পর্বে উপস্থিত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। ধর্মীয় সম্প্রীতির এই অনন্য উদাহরণে মুগ্ধ দর্শনার্থীরা আগামী বছরের রথযাত্রার অপেক্ষায় রয়েছেন।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.