
মোঃ মাসুদ রানা,ঝিনাইদহ:
ঝিনাইদহ সদর উপজেলার হামদহ দাসপাড়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে গণেশ দাস (১৪) নামে এক স্কুলছাত্র।
নিহত গণেশ দাস সাধুপতিরাম মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র এবং দাসপাড়ার তপন দাসের ছেলে।
শনিবার (৬ জুলাই) সকালে ঘুম থেকে উঠে পরিবারের লোকজন গণেশকে ঘরের আঁড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
পরিবার সূত্রে জানা গেছে, বেশ কিছু দিন ধরে গণেশ তার পরিবারের কাছে বিয়ের কথা বলছিল আসছিল তবে তার বয়স কম হওয়ায় পরিবার তার কথায় রাজি হয়নি। ধারণা করা হচ্ছে, এ কারণেই অভিমানে সে আত্মহত্যার পথ বেছে নেয়।
ঘটনার খবর পেয়ে ঝিনাইদহ সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.