
রানা মাহমুদঃ
মিরপুরের পশ্চিম মনিপুরে একটি বাসায় চাঁদাবাজির ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে ডিএমপির মিরপুর মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- ১। আনোয়ার হোসেন তাবিদ (৩৫), ২। মোঃ মিন্টু মিয়া (৩৫), ৩। মোঃ রতন মিয়া (৩৪) ও ৪। মোঃ ইসমাইল হোসেন (২৪)।
সোমবার (৭ জুলাই ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ০৩:০০ঘটিকায় পশ্চিম মনিপুর প্রতীক ভিলা নামক একটি বাসা হতে তাদের গ্রেফতার করা হয়।
মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, রোববার (৬ জুলাই) রাত আনুমানিক ১০:০০ ঘটিকায় গ্রেফতারকৃত চারজনসহ অজ্ঞাতনামা ৮/১০ জন পশ্চিম মনিপুরের প্রতিক ভিলা নামক একটি বাসায় হামলা করে। ওই বাসায় বসবাসরতদের জিম্মি করে আওয়ামী লীগের ফ্যাসিস্ট বলে ২০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। তারা বিভিন্ন উপায়ে তাদেরকে পাঁচ লক্ষ টাকা প্রদান করে। ঘটনা চলাকালিন রাত আনুমানিক ০৩:০০ ঘটিকার সময় পুলিশ ও র্যাবের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা পালানোর চেষ্টা করলে পুলিশ ঘটনাস্থল হতে চারজনকে গ্রেফতার করে। গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে আদায়কৃত চাঁদার ১৬ হাজার টাকা ও তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করে।
এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতকদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন ও পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.