পার্বতীপুর থেকে মোঃ মোক্তারুজ্জামান মোক্তার :
পার্বতীপুর উপজেলার হলদিবাড়ি গ্রামবিকাশ কেন্দ্রের সভাকক্ষে আজ ৯ জুলাই সকাল ১১ টায় জেন্ডার সমতা ও সামাজিক বৈষম্য দূরীকরণে স্থানীয় পর্যায়ে সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণে নাগরিক প্ল্যাটফর্ম গঠিত হয়েছে। জানা গেছে, পার্বতীপুর উপজেলার গ্রামবিকাশ কেন্দ্রে জিএফএ কনসাল্টিং গ্রুপ (জার্মানি)-এর কারিগরি সহায়তায়, কানাডিয়ান হাই কমিশন ও সুইস দূতাবাসের আর্থিক সহায়তায় ডেমক্রেসিওয়াচ-এর বাস্তবায়নাধীন 'ফেসিং প্রকল্প'-এর অংশ হিসেবে এই প্ল্যাটফর্মটি গঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, প্ল্যাটফর্ম সদস্য আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেসিং প্রকল্পের জেলা সমন্বয়কারী শহিদুর রহমান ও মনিটরিং এন্ড ডকুমেন্টেশন অফিসার শ্যামল কান্তি সিংহ রায়। অনুষ্ঠানে প্রকল্পের জেলা সমন্বয়কারী শহিদুর রহমান এই প্ল্যাটফর্মের মাধ্যমে স্থানীয় নারী, যুব ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব, সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ, মানবাধিকার লঙ্ঘনের প্রতিকারে উদ্যোগ এবং জবাবদিহিতা নিশ্চিত করার কথা জানান।
তিনি আরও বলেন, সদস্যরা প্রশিক্ষণের মাধ্যমে নাগরিক অধিকার, মানবাধিকার ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ে সচেতন হয়ে সরকারের বিভিন্ন দপ্তরের সাথে সংযোগ স্থাপন করে সুবিধাবঞ্চিতদের পক্ষে কাজ করবেন। প্রকল্পের মনিটরিং এন্ড ডকুমেন্টেশন অফিসার শ্যামল কান্তি রায় সিংহ বলেন, ‘নাগরিক সমাজের সংগঠনগুলোর মধ্যে নেটওয়ার্কিং, অংশীদারিত্ব ও নীতিনির্ধারণে অন্তর্ভুক্তি বাড়ানোই এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য।’
সভায় সর্বসম্মতিক্রমে মোঃ ইয়াদ আলীকে আহ্বায়ক এবং শিউলী হাসদা'কে যুগ্ম আহ্বায়ক করে ১৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- মেনহাজুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, সঞ্চিতা রানী সরকার, রাবেয়া, আব্দুল হাই, শুভ বাঁশফোড়, আঞ্জুমআরা ইয়াসমিন, মানিক বাঁশফোড়, নজরুল ইসলাম, সোহানুর রহমান, লাবনী রানী রায়, আলবিনা মুরমু ও সেলিনা মার্ডী প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,ফেসিং প্রকল্পের সিনিয়র প্রোগ্রাম অফিসার ফারুমা খাতুন।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.