রিপোর্টার, বগুড়া জেলা প্রতিনিধি
ওহাব সরকার :
পরকীয়ার টানাপোড়েন, যৌতুকের দাবি ও পারিবারিক কলহ—সবশেষে ঘটল নির্মম হত্যা। বগুড়ায় গৃহবধূ মোছাঃ ববি খাতুন (২২) হত্যাকাণ্ডের প্রায় দেড় মাস পর অবশেষে চাঞ্চল্যকর এই ঘটনার মূলহোতা স্বামী মোঃ রোহান (২৬) ও তার কথিত প্রেমিকা মোছাঃ বেলি বেগম (২৪)–কে রাজধানীর সাভারের আশুলিয়া এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব-১২, সিপিএসসি, বগুড়া ও র্যাব-৪, সিপিসি-২, সাভার-এর যৌথ অভিযানে গত ৯ জুলাই (মঙ্গলবার) রাত সাড়ে ৭টার দিকে ঢাকার আশুলিয়া থানাধীন বসুন্ধরা টেক এলাকায় অভিযান চালিয়ে এজাহারনামীয় দুই পলাতক আসামিকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় তিনটি মোবাইল ফোন ও নগদ ২৫ হাজার টাকা।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ববি খাতুন বগুড়া সদর থানার উত্তর চেলোপাড়া এলাকার বাসিন্দা। তিনি স্বামী মোঃ রোহানসহ শহরের হাফিজ মোড় এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন। সংসার চলাকালেই স্বামী রোহান স্থানীয় এক নারী বেলি বেগমের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন।
২৫ মে ২০২৫ রাত ১০টা ৩০ মিনিটের দিকে ববির কাছে দুই লক্ষ টাকা যৌতুক দাবি করে রোহান ও তার সহযোগীরা। টাকা দিতে অপারগতা জানালে তারা ববিকে বেধড়ক মারধর করে। একপর্যায়ে রোহান ধারালো ছুরি দিয়ে তার পেটে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাকে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.