মো. আরফান আলী :
ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় চমকপ্রদ সাফল্য অর্জন করেছে।
এ বছর বিদ্যালয়টি থেকে ৩৪৭ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে, যার মধ্যে ৩১৮ জন উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণদের মধ্যে ৯১ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। পাসের হার দাঁড়িয়েছে ৯১.৬৪ শতাংশ।
বিদ্যালয়ের শিক্ষকরা জানান, এই অসাধারণ সাফল্যের পেছনে রয়েছে শিক্ষার্থীদের নিয়মিত পাঠগ্রহণ, পাঠদানের সুনির্দিষ্ট পরিকল্পনা, ও অভিভাবকদের নিয়মিত সহযোগিতা। তারা আরও জানান, ভবিষ্যতে শতভাগ পাস নিশ্চিত করতে আরও নানা পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।
এই সফলতায় বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের মধ্যে আনন্দ ও গর্বের ঢেউ বয়ে গেছে। এলাকার শিক্ষাক্ষেত্রে এই অর্জন এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকলো।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.