রিপোর্টার, বগুড়া জেলা প্রতিনিধ
ওহাব সরকার :
বগুড়ার শাজাহানপুরে বামুনিয়া দারুল উলুম দাখিল মাদ্রাসায় শিক্ষা মানোন্নয়ন বিষয়rক এক গুরুত্বপূর্ণ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ জুলাই) বেলা ১১টায় মাদ্রাসার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সাবেক সুপার মাওলানা সুলতান আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবুল বাশার।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মো. দেলোয়ার হোসেন এবং সুপার মাওলানা হযরত আলী সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ অতিথি মহাস্থান শাহ সুলতান বলখী (র.) ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আবু বকর ছিদ্দিক, নগর জে. এম. ফাজিল (স্নাতক) মাদ্রাসার অধ্যক্ষ মুফতী বিলাল বিন নওয়াব,মাদ্রাসার প্রাক্তন ছাত্র ও ইসলামী ব্যাংকের কর্মকর্তা আক্তারুজ্জামান,আড়িয়া ইউপি সদস্য তাজুল ইসলাম বেলাল,বিএনপি নেতা রেজাউল ফরহাদ,দেলোয়ার হোসেন,নয়মাইল বণিক সমিতি সাধারণ সম্পাদক হুমায়ুন কবির দুলু সহ এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও পরিচালনা কমিটির সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। বামুনিয়া দারুল উলুম মাদ্রাসায় আধুনিক ও নৈতিক শিক্ষার সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।
পরামর্শ সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.