রিপোর্টার, বগুড়া জেলা প্রতিনিধি
ওহাব সরকার :
বগুড়া শহরের সেউজগাড়ী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ আটক করা হয়েছে কুখ্যাত মাদক ব্যবসায়ী বাবু ওরফে ‘ডাবকাটা বাবু’কে।
শুক্রবার রাত ১টা থেকে সকাল ৭টা পর্যন্ত সেনাবাহিনীর একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে। অভিযানের সময় বাবুর আস্তানা ঘিরে ফেলে সেনা সদস্যরা এবং তল্লাশি চালিয়ে তার কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।
আটকের পর বাবুকে বগুড়া সদরের সেনাবাহিনীর ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক তদন্ত শেষে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন সেনাবাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জানা যায়, ‘ডাবকাটা বাবু’ নামে পরিচিত এই ব্যক্তি দীর্ঘদিন ধরে সেউজগাড়ী এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। তার বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ থাকলেও এতদিন ধরা পড়েনি।
সেনাবাহিনীর এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। তারা জানান, ডাবকাটা বাবুর কারণে এলাকায় তরুণ সমাজ ধ্বংসের পথে ছিল। এ ধরনের অভিযান আরও চলবে বলেও আভাস দিয়েছে সেনাবাহিনী।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.