রিপোর্টার, বগুড়া জেলা প্রতিনিধি :
ওহাব সরকার
বগুড়ার শাজাহানপুরে চাঞ্চল্যকর নুর আলম হত্যা মামলার অন্যতম পলাতক আসামি মো. আলম (৩৮) কে গ্রেফতার করেছে র্যাব-১২, সিপিএসসি বগুড়া। গোপন সংবাদের ভিত্তিতে সাজাপুর মাছের আড়ৎ এলাকায় অভিযান চালিয়ে তাকে একটি পুরাতন মোবাইল ও সিমকার্ডসহ আটক করা হয়।
গত বছরের ৫ আগস্ট রাতে পূর্ব শত্রুতার জেরে জামহাটা গ্রামের একটি পাকা রাস্তায় দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয় ২৭ বছর বয়সী নুর আলমকে। ঘটনায় তার মা বাদী হয়ে ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
র্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.