রিপোর্টার, বগুড়া জেলা প্রতিনিধি
ওহাব সরকার :
বগুড়ার শাজাহানপুর থানায় দায়েরকৃত হত্যা ও বিস্ফোরক মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তি এ.কে.এম ইজহারুল ইসলাম (৪২), যিনি শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
তিনি উপজেলার গন্ডগ্রাম ফকিরপাড়া এলাকার মোঃ জিল্লুর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ ১২টার দিকে শাজাহানপুর রেজিস্ট্রি অফিস সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.