মনিরুজ্জামান মিলন পাটোয়ারী :
নীলফামারী জেলার রিপোর্টার্স ইউনিটির সভাপতি স্বপ্না আক্তার স্বর্নালী শাহ্ এর উপর নীলফামারী লক্ষীচাপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান ও তার সন্ত্রাসী বাহিনী দ্বারা হামলা এবং হেনস্থাকারীদের গ্ৰেফতারের দাবিতে জলঢাকায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ ।
অতর্কিত হামলার প্রতিবাদে জলঢাকা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে এবং জলঢাকার বিভিন্ন ইউনিটির সাংবাদিক ভাইরা, জিরো পয়েন্ট মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
জলঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাশেদুজ্জামান সুমন এর সভাপতিত্বে জিরো পয়েন্ট মোড়ে, এ সময় বক্তব্য রাখেন, রিপোর্টার্স ইউনিটির সহ সভাপতি, আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ,হারুন অর রশিদ, সহ সাধারণ সম্পাদক ,জসিনুর রহমান,রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক ,মনিরুজ্জামান মিলন পাটোয়ারী, আইন বিষয়ক সম্পাদক, আসাদুজ্জামান আসাদ, সদস্য,শহিদুল ইসলাম , প্রেসক্লাব দপ্তর সম্পাদক ,হাসানুজ্জামান সিদ্দিকী, সাংবাদিক ,খোকনুজ্জামান খোকন প্রমুখ।
আর উপস্থিত ছিলেন বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় সাংবাদিক ভাইরা,
গত বুধবার রাতে নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি স্বপ্না আক্তার বাল্যবিবাহের তথ্য সংগ্ৰহ করতে গেলে তার উপর লক্ষিচাপ ইউনিয়নের ফ্যাসিস্ট আওয়ামী লীগের চেয়ারম্যান আমিনুর রহমানের নির্দেশে তার গুন্ডা বাহিনী সন্ত্রাসীরা হামলা চালায় এবং হেনস্থার শিকার হন।
ঘটনার সুষ্ঠু তদন্ত করে অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে বিচারের দাবী জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী সদস্য, মজিবর রহমান।
জলঢাকায় রিপোর্টার্স ইউনিটির,সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, বলেন সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। যারা জনগণের কাছে সত্য তুলে ধরেন তারাই আজ নির্যাতনের শিকার। বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখিয়ে তাদের কণ্ঠরোধ করার চেষ্টা চলছে। সারাদেশে সাংবাদিকদের উপর হামলা ও মিথ্যা মামলা গণমাধ্যমের স্বাধীনতার উপর সরাসরি আঘাত। এভাবে চলতে থাকলে সাংবাদিকরা নির্ভয়ে কাজ করতে সাহস পাবেন না। তাই জলঢাকা এই মানববন্ধন থেকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি অবিলম্বে সাংবাদিক স্বপ্নার উপর লক্ষীচাপ ইউনিয়নের ফেশিবাদ আওয়ামীলীগের চেয়ারম্যান আমিনুর রহমান সহ তার গুন্ডা বাহিনীদের কে তদন্ত সাপেক্ষে হামলার জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।
জলঢাকা রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক মনিরুজ্জামান মিলন পাটোয়ারী বলেন, গণতান্ত্রিক সমাজে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের নির্বিঘ্নে কাজ করার পরিবেশ তৈরি করা অপরিহার্য। সাংবাদিক নির্যাতন ও হেনস্থার শিকার তাই সাংবাদিক স্বপ্নাকে এই চেয়ারম্যান আমিনুর রহমানর সহ তার লেলিয়ে দেয়া সন্ত্রাসী বাহিনী হেনস্থাকারীদের অবিলম্বে গ্ৰেফতারের দাবিত জানাচ্ছি।
জলঢাকায় রিপোর্টার্স ইউনিটির,
সভাপতি, রাশেদুজ্জামান সুমন বলেন, বাল্যবিবাহের তথ্য সংগ্রহ করতে গেলে আওয়ামী লীগের গুন্ডা বাহিনীদের দিয়ে নীলফামারী জেলার রিপোর্টার্স ইউনিটির সভাপতি স্বপ্না আক্তার স্বর্নালী শাহ্ এর উপর নীলফামারী লক্ষীচাপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান ও তার সন্ত্রাসী বাহিনী দ্বারা অতর্কিত হামলা এবং হেনস্থার শিকার হন। প্রশাসনের অবহেলায় অপরাধীরা সহজেই পার পেয়ে যাচ্ছে। অবিলম্বে সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন এবং সাংবাদিকদের উপর হামলা ও নির্যাতনের দ্রুত বিচারের আওতায় আনার প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। একই সাথে নীলফামারীর সকল সাংবাদিক ঐক্যবদ্ধ হয়ে এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি এবং তদন্ত সাপেক্ষে এই ফ্যাসিবাদ আওয়ামী লীগের চেয়ারম্যান আমিনুর রহমানের অপসারণ ও তার সন্ত্রাসী বাহিনীদের কে চিন্তিত করে দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান করেন।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.