মো. আরফান আলী, নিজস্ব প্রতিবেদক :
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ‘ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’-এর ‘রিয়্যাক্টস ইন প্রজেক্ট’-এর আওতায় ৩৩০ জন উপকারভোগীর মাঝে হাঁস বিতরণ করা হয়েছে। মঙ্গলবার পৌর চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে বীরহলি, বেগুনগাঁও, দৌলতপুর ও জয়কূর-জয়কৃষ্টপুর গ্রামের উপকারভোগীদের প্রত্যেককে ১০টি করে মোট ৩,৩০০ হাঁস বিনামূল্যে প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রণজিৎ চন্দ্র সিংহ এবং প্রকল্প কর্মকর্তা আমিনুল ইসলাম।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, হাঁস বিতরণ কর্মসূচির মূল উদ্দেশ্য হলো সুবিধাভোগী পরিবারগুলোকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলা।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.